মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে গতকাল শুক্রবার মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর নাম বাতাসি বেগম (৭৫)
তিনি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত মোনছের কবিরাজের স্ত্রী।
দেবগ্রাম ইউপি সদস্য আবদুল জলিল বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে বাতাসি বেগম স্থানীয় পিয়ার আলী মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা একটার দিকে তিনি মারা যান।