মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলগাঁওয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় জামিলা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাঁর বাড়ি খিলগাঁওয়ের তিলপাপাড়ায়।
জামিলার মেয়ের জামাই আবু সাইদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সোয়া ছয়টায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়।
এতে জামিলা খাতুন ছিটকে পড়েন। মোটরসাইকেলচালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।