মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কবি ও চিত্রশিল্পী আশফাকুল আশেকীনের দ্বিতীয় কাব্যগ্রন্থ তিবেরের জলে-এর মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শনিবার নগরের মিয়াপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালির একটি নদীর নামানুসারে এই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী প্রশান্ত সাহা। এতে অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেন ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদা সুলতানা। শাহাদাৎ জানান, ছোট ছোট ও সাধারণ ঘটনা আশফাকুল আশেকীনের কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। ফরিদা সুলতানা জানান, ইতালিকে কবি যেমন দেখেছেন, অনুভব করেছেন, কবিতায় তার প্রতিফলন ঘটেছে।