মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রকাশিত ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়ায় জেলা যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বইটি প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি রিংকু চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী রাসেলের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি কবি রবিউল লেইস রোকেশ প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবির রুমেন বিশেষ অতিথি ছিলেন।