মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা প্রতিভা সাহিত্য সংসদের বিজয় দিবসের প্রকাশনা ‘জয়ধ্বনি’-এর ১২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বামনডাঙ্গা রেলস্টেশন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম। পরে সাহিত্য সংসদের সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাংসদ মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল হক প্রধান, জেলা মহিলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল হান্নান, প্রতিভা সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।