মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ও দায়রা জজ মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান রচিত আবার আমি যুদ্ধে যাব বইয়ের মোড়ক গতকাল রোববার উন্মোচন করা হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আবদুল গাফফার খান। জেলা জজশিপ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি নড়াইল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈফ হাফিজুর রহমান প্রমুখ। আদিগন্ত প্রকাশনা ঢাকা থেকে বইটি প্রকাশ করেছে। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।