প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশন মিলনায়তনে গত মঙ্গলবার রাতে আইন সহায়কবিষয়ক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে স্মরণিকাটি প্রকাশ করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গাইবান্ধা কমিটি এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্মরণিকার সম্পাদক ও গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিম মহসিনুল হকসহ পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলার জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ শামস্-উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন।