প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বার্তা নামের একটি প্রকাশনা। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন। এ সময় এর সম্পাদনা পরিষদের সভাপতি মো. মোহন মিয়া, মো. আবুল কাশেম, নির্মল চন্দ্র রায়, সানজিদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকাশনাটি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হবে বলে জানানো হয়।