মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাদপুরের ইতিকথা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর রংধনু কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আনোয়ার হোসেন রচিত বইটির মোড়ক উন্মোচন করেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নুরুল ইসলাম। শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক আবু সাঈদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রবীন্দ্র গবেষক নাছিম উদ্দিন মালিথা, লেখক আখতার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব ও আবৃত্তিকার কাজী শওকত।