প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রচিত সেই কণ্ঠস্বর গ্রন্থের গত বৃহস্পতিবার মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি আবদুল মান্নান পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন রঙ্গপুর গবেষণা পরিষদের সভাপতি মোজাম্মেল হক। বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন গ্রন্থের সম্পাদক অধ্যক্ষ হাফিজুল ইসলাম, নীলফামারী মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া প্রমুখ।