মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ঋতুচক্রর ১৪২৩ বৈশাখী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।