মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেতনার বিল গণহত্যা দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা-৭১-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবস উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভার শুরুতে প্রধান অতিথি সাংসদ তালুকদার মো. ইউনুস স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। দিবস উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবী এনজিও ওএসডির যৌথ আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন নুর মোহাম্মদ আকন। শেষে মধ্যরাত পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।