মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের তথ্য, পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট (২০১৪-২০১৯) বই প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত¦কুমার পোদ্দার প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন। দামুড়হুদার ইউএনও ও বইয়ের সম্পাদক মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার চুয়াডাঙ্গার উপপরিচালক আনজুমান আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, ছালমা জাহান পারুল প্রমুখ। চুয়াডাঙ্গা প্রতিনিধি|