মোদিকে শেখ হাসিনা খালেদা জিয়া, এরশাদ ও মকবুলের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ে সে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোিদকে গতকাল শুক্রবার অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মোদিকে অভিনন্দন জানিয়েছেন৷
নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন জানানোর বিষয়টি সরকারি বার্তা সংস্থা বাসসকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল৷
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা গতকাল বেলা পৌনে দুইটার দিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনে পেঁৗছান দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু যৌথ বিবৃতিতে বিজেপির প্রধান রাজনাথ সিং ও সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। বিবৃতিতে তাঁরা আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ ও ভারতের বন্ধুপ্রতিম সম্পর্ক আরও জোরদার হবে এবং দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।
মোিদ ও এনডিএর নেতাদের অভিনন্দন জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি আশা করি, নরেন্দ্র মোিদর নেতৃত্বে এনডিএ সরকার গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। জামায়াত বরাবরই ভারতের সঙ্গে সৎ-প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রক্ষায় আগ্রহী।’
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অভিনন্দন বার্তায় মোদি সরকারের সাফল্য কামনা করেন৷ তিনি আশা প্রকাশ করেন, তাঁর আমলে সার্কসহ এ অঞ্চলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে৷
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, ভারতের নতুন সরকার তাঁর প্রতিবেশীদের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত বাড়িয়ে দেবে৷