মোদির ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে আজ শনিবার বাংলাদেশে এসেছেন। বিশেষ বিমান ‘রাজদূত’-এ করে তিনি ঢাকায় পৌঁছান। 

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

নরেন্দ্র মোদি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় ছোট্ট এক শিশু প্রধানমন্ত্রী মোদির হাতে ফুল তুলে দেয়।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার দেওয়া হয়। 

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

মোদি ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি গার্ড পরিদর্শন করেন।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

বিমানবন্দর থেকে ভারতের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

ভারতের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

সাভার থেকে নরেন্দ্র মোদি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও স্মৃতি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান মুজিব সিদ্দিক।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও স্মৃতি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান মুজিব সিদ্দিক এবং তাঁর স্ত্রী।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

নরেন্দ্র মোদির সঙ্গে আজ শনিবার হোটেল সোনারগাঁওয়ে দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

নিজের কার্যালয়ে ​প্রধানমন্ত্রী শে​খ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩টা ৪০ মিনিট একই গাড়িতে চড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

মমতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি বাস (কলকাতা-ঢাকা-আগরতলা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুট) সার্ভিস উদ্বোধন করেছেন। পরে তাঁরা পতাকা উড়িয়ে বাসের যাত্রীদের বিদায় জানান।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

সেখানে শেখ হাসিনা ঢাকা-শিলং-গুয়াহাটি বাসের একটি প্রতীকী টিকিট নরেন্দ্র মোদিকে দেন।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

মোদি ও মমতা কলকাতা-ঢাকা-আগরতলা-কলকাতা বাসের একটি প্রতীকী টিকিট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেন।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস এবং কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

নরেন্দ্র মোদি ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস এবং কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন করেন।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি: ফোকাস বাংলা
ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় করেছে বাংলাদেশ ও ভারত। এর মাধ্যমে দশকের পর দশক অবরুদ্ধ জীবন কাটানো অর্ধ লক্ষাধিক মানুষের মুক্তির পথ আনুষ্ঠানিকভাবে খুলল। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা কক্ষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক ও ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ ​দেশের পক্ষে এসব দলিল হস্তান্তর করেন। এ সময় চুক্তি বাস্তবায়নের কার্যপদ্ধতি সংবলিত ​পত্রও বিনিময় হয়।