প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যটির সার্বিক উন্নয়ন ও বাংলাদেশের সঙ্গে এর উন্নততর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এ সম্পর্ক উন্নয়নের অনুরোধ জানান তিনি। গত শুক্রবার নয়াদিল্লিতে মোদির সঙ্গে প্রথম বৈঠকে মানিক সরকার এ অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী মানিক প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত ত্রিপুরা। তাই এ পথে যোগাযোগ প্রতিষ্ঠার প্রয়োজন। তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্য দিয়ে জরুরি ভিত্তিতে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োজন ভারতের।’ আগরতলা নিউজ এক্সপ্রেসের বরাত দিয়ে গতকাল ইউএনবি এ খবর প্রকাশ করে। ইউএনবি|