প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার ফরেন অ্যাফেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশ এখন ভারতের সঙ্গে রেলযোগাযোগ বৃদ্ধি ও জ্বালানি সহযোগিতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তিস্তা চুক্তির বিষয়ে তিনি বলেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে বলে বাংলাদেশ আশা করছে।