মোনাজাত উদ্দিন স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটিতে গত বৃহস্পতিবার রাতে স্মরণসভা হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সফিউল্যাহ সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবদিক মো. জসিম জনি, মাহমুদ হাসান, শাহীন কুতুব, সাব্বির আলম, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার পঞ্চায়েত, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শাহিন আলম প্রমুখ।