মোবাইলে প্রতারণার বিষয়ে বিটিআরসির সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নাম ব্যবহার করে মোবাইলে ফোন বা খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। কিন্তু গ্রাহকদের কাছ থেকে এমন ব্যক্তিগত কোনো তথ্য নেওয়া হয় না বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি প্রতারক চক্র বিটিআরসির নামে ফোন কল ও খুদে বার্তা পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করে সিম নিবন্ধনের তথ্য, মোবাইলভিত্তিক আর্থিক লেনদেনের পিন নম্বর এবং ব্যক্তিগত তথ্য কৌশলে হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন মোবাইল অপারেটরের নম্বর ও অবৈধ প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির নিজস্ব ল্যান্ডলাইন অথবা মোবাইল নম্বর নকল করে ব্যবহার করা হচ্ছে। বিটিআরসির ল্যান্ডফোন নম্বর হলো ০২৯৬১১১১১ ও মোবাইল নম্বর হলো ০১৫৫৫১২১১২১। এ ছাড়া BTRC, BD info, Bangladesh info, BTRC info প্রভৃতি নামেও গ্রাহকদের কাছে খুদে বার্তা পাঠিয়ে পিন নম্বর অথবা অর্থ চাওয়া হচ্ছে।

বিটিআরসি বলছে, এভাবে কমিশন থেকে ফোন বা খুদে বার্তার মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য অথবা গোপন পিন অথবা পাসওয়ার্ড চাওয়া হয় না। আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের জটিলতা দূর করার নামেও কোনো তথ্যও বিটিআরসি চায় না। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

মোবাইলে প্রতারণার বিষয়ে বিটিআরসির সতর্কতার নিউজের নিচে সংযুক্ত করতে হবে  এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে বিটিআরসির গ্রাহক অভিযোগ-সংক্রান্ত কল সেন্টারের ২৮৭২ নম্বরে করে ফোন করে অথবা [email protected] ও [email protected] ঠিকানায় ই-মেইল করে অভিযোগ করতে বলা হয়েছে। এ ধরনের অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।  এ ব্যাপারে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অতিসম্প্রতি আমাদের নজরে এসেছে। আগামী বুধবার একটি বিশেষ বৈঠক করে করণীয় ঠিক করা হবে।’

এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে বিটিআরসির গ্রাহক অভিযোগ-সংক্রান্ত কল সেন্টারের ২৮৭২ নম্বরে করে ফোন করে অথবা [email protected] ও [email protected] ঠিকানায় ই-মেইল করে অভিযোগ করতে বলা হয়েছে। এ ধরনের অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।

এ ব্যাপারে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অতিসম্প্রতি আমাদের নজরে এসেছে। আগামী বুধবার একটি বিশেষ বৈঠক করে করণীয় ঠিক করা হবে।’