প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন চলছে৷ গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপনকালে তাঁর আইনজীবী দাবি করেছেন, মোবারকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন৷ আসামির কাঠগড়ায় এ সময় মোবারক হোসেন হাজির ছিলেন৷
মোবারকের বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগের বিষয়ে গতকাল যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী৷ আসামিপক্ষের আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল৷