মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ ভয়াল কালরাত উপলক্ষে নরসিংদীতে শহীদদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বালন করেছে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। গতকাল সন্ধ্যায় শহরের বিলাসদী এলাকায় সার্কিট হাউসের সামনে থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে গতকাল মোমবাতি প্রজ্বালন করা হয়।