মোরেলগঞ্জ-শরণখোলায় বাস ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ নছিমন, করিমন ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে গতকাল সোমবার সকাল থেকে বাস শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার আবদুল বাকি বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে যাত্রী কম থাকায় অল্পসংখ্যক বাস চলাচল করে। নছিমন, করিমন ও ভাড়ায় চালিত মোটরসাইকেল যাত্রী পরিবহন করার কারণে বাসে যাত্রী সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় এসব অবৈধ যান চলাচল বন্ধ করতে প্রশাসনকে বারবার অনুরোধ করা হলেও তা বন্ধ হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা এই রুটে বাস চলাচল বন্ধ করে দেন।
মোরেলগঞ্জ থানার ওসি আসলাম খান বলেন, আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।