প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক যুগান্তর পত্রিকার টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রতিনিধি, সখীপুর প্রেসক্লাবের সভাপতি এবং মুজিব অনার্স কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসলেম আবু শফী (৫০) গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার কালিয়ানপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
মোসলেম আবু শফীর মৃত্যুতে সখীপুর প্রেসক্লাব কালো ব্যাচ ধারণ ও তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সকালে সখীপুর বাজার জামে মসজিদ, মুজিব কলেজ ও তাঁর গ্রামের বাড়ি কালিয়ানপাড়ায় পৃথক জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।