মোসাদ্দেক আলীর পাঁচ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক আলী
মোসাদ্দেক আলী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে অবরোধে বাস পোড়ানোর একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
মোসাদ্দেক আলীকে গত রোববার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ জানুয়ারি খিলগাঁও উড়ালসড়কের সামনে তুরাগ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় খিলগাঁও থানায় করা মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
মোসাদ্দেক আলীর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার রিমান্ডের বিরোধিতা করে তাঁর জামিনের আবেদন করে আদালতে বলেন, মামলায় মোসাদ্দেক আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই মামলায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক উপাদান নেই।