শেরপুরে কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ, শেরপুর আঞ্চলিক শাখার সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় গোলাম মোস্তফাকে সভাপতি, নুরুল ইসলামকে কার্যকরী সভাপতি ও আবদুল বারিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল দুপুরে জেলা শহরের গোপালবাড়ী এলাকায় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মো. শওকত জাহান। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. আসাদুজ্জামান খান প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক মো. নুরুল আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় সহসভাপতি মো. আব্বাছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র দেবনাথ ও নির্বাহী সদস্য মো. আবু তারেক প্রমুখ। পরে সভায় এস এম নজরুল ইসলামকে অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।