মোহরার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মোহরার নিয়োগ-প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল সোমবার প্রতিবাদ সমাবেশ ও মৌন মিছিল করেছে নকলনবিশেরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নকলনবিশ অ্যাসোসিয়েশন সকালে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক মীর ইমরান, সদস্য কাইসার হামিদ, বদিউজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, জেলা রেজিস্ট্রার অর্থের বিনিময়ে সবচেয়ে কনিষ্ঠ নকলনবিশ মেহেদি হাসানকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
জেলা রেজিস্ট্রার আবদুল লতিফ বলেন, মেহেদির বাবা রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার ছিলেন। তিনি মারা যাওয়ার পর মেহেদি পোষ্য কোটায় নিয়োগের জন্য আবেদন করেন। তার আবেদনপত্রটি ঢাকার মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। তিনি বিষয়টি বিবেচনা করবেন।