মোহরায় তিন দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মোহরা এলাকার কাদের মার্কেটে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে কাদের মার্কেটের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। রাত দেড়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে এলপি গ্যাস বিক্রির একটি দোকান, একটি পোলট্রি দোকান ও একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।