মোহসেনা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার প্রতিবেদক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক কাজী মুস্তাফিজুর রহমানের মা মোহসেনা খাতুন (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার শেষ রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বেতুয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মোহসেনা খাতুনের দাফন হয়। তাঁর মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা গভীর শোক জানিয়েছে। বিজ্ঞপ্তি