মোহাম্মদ আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল শনিবার এক শোক বার্তায় বলেন, ‘মোহাম্মদ আলীর মৃত্যুতে বিশ্বের ক্রীড়াজগতের এক অপূরণীয় ক্ষতি হলো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তায় বলেন, মোহাম্মদ আলী ছিলেন সর্বকালের সেরা বক্সার এবং তিনি বাংলাদেশসহ সারা বিশ্বে বক্সিংকে জনপ্রিয় খেলায় পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিশ্ব বক্সিংয়ের কিংবদন্তি¯ মোহাম্মদ আলী বাংলাদেশেরও একজন সম্মানসূচক নাগরিক ছিলেন।’
এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিশিষ্টজনেরা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।