প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। এ উপলক্ষে তাঁর দাদার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কুমরী গ্রামে নূর হোসাইনী মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।