প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সচিব মোহাম্মদ ফয়জুল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার শাহজাদপুর গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মোহাম্মদ ফয়জুল্লাহ। বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটিতে এক দশকেরও বেশি সময় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বারডেমের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।