প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন (৬৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। মোহাম্মদ মহসিনের বাড়ি শহরের হাসপাতাল সড়কে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের গহরপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নীলফামারী প্রতিনিধি।