মোহাম্মদপুর ও বছিলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর ও বছিলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ ছবিটি গতকাল মোহাম্মদপুর থেকে তোলা l প্রথম আলো
মোহাম্মদপুর ও বছিলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ ছবিটি গতকাল মোহাম্মদপুর থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুর ও বছিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার ফুট অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এই দুটি এলাকার ৮০০ বাসাবাড়ি, দোকানপাট, কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যৌথভাবে এ অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রথম আলোকে বলেন, ওই দুটি এলাকার অবৈধ সব গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ ও মালামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধ গ্যাসলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শহরের সব জায়গায় নিয়মিত এ অভিযান পরিচালনা করবে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।
উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস ঢাকা মেট্রো-৫ শাখার উপব্যবস্থাপক আতর আলী, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, তারিকুল ইসলাম, জিয়াউদ্দিন, ইরশাদ মাহমুদ, ফয়জুল ইসলাম, মোবারক হোসেন, সহকারী প্রকৌশলী আলি তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।