মোহাম্মদপুর বেড়িবাঁধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেসবিহীন ও রুট পারমিট ছাড়া চলাচলকারী পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। গতকাল বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে গাবতলী-বাবুবাজার রুটে শনিরবিল বেড়িবাঁধ এলাকায় এ অভিযান হয়।
এই রুটে চলাচলকারী তিনটি পরিবহন কোম্পানির সাতটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়। ফিটনেসবিহীন, রুট পারমিট না থাকা ও যানবাহনের আকৃতি ছোট করার অভিযোগে মোট ২৭টি মামলা করে আদায় করা হয় ৪৬ হাজার টাকা।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় বিআরটিএ আরও দুটি অভিযান পরিচালনা করে।
গতকাল প্রথম আলোয় ‘মোহাম্মদপুর বেড়িবাঁধে ফিটনেসবিহীন যান’ নামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ ব্যাপারে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার বলেন, ‘ওই এলাকার এ অবস্থা জানার পরদিনই আমরা মোবাইল কোর্ট পাঠিয়ে দিই। বাকি এলাকাগুলোতেও যাব।’ বিজ্ঞপ্তি।