মোহাম্মদপুরে বস্তি উচ্ছেদ কার্যক্রম স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরে জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে কোনো ধরনের নোটিশ ছাড়া উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার রিটটি করেন তিন বস্তিবাসী। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ব্ল্যাস্ট নিয়োজিত আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।