মোহাম্মদপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে যাওয়া ঘর দেখছেন বস্তির অধিবাসীরা। ছবি: সাজিদ হোসেন
আগুনে পুড়ে যাওয়া ঘর দেখছেন বস্তির অধিবাসীরা। ছবি: সাজিদ হোসেন

প্রায় দুই ঘণ্টা পর রাজধানী মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, অগ্নিকাণ্ডে ওই বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে।

আগুনে বাঁশবাড়ি বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ছবি: সাজিদ হোসেন
আগুনে বাঁশবাড়ি বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ছবি: সাজিদ হোসেন

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, বস্তির আগুন পাশের একটি ভবনে ছড়িয়ে পড়েছিল।

আগুনে ঘর পুড়ে যাওয়ায় সন্তানকে কোলে নিয়ে হতবাক হয়ে বসে আছেন এক ব্যক্তি। ছবি: সাজিদ হোসেন
আগুনে ঘর পুড়ে যাওয়ায় সন্তানকে কোলে নিয়ে হতবাক হয়ে বসে আছেন এক ব্যক্তি। ছবি: সাজিদ হোসেন

সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বস্তিটি মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে বলে তিনি জানান।

অারও পড়ুন