মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্য হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক এবং বোর্ডের পরীক্ষকদের সম্মিলিত উদ্যোগে বইটি প্রকাশ করেছে চিটাগাং টিচার্স পাবলিকেশনস। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান এস এস নিশানুল বখতিয়ার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বিজয় সরণি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। অতিথি ছিলেন বাকলিয়া এম এম জে কলেজের অধ্যক্ষ আবদুল মালেক।