প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ কনট্রিবিউশন ইন সিড প্যাথলজি অ্যান্ড ডিসটেনস এডুকেশন ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কিউ এম বজলুর রশীদ বইটি লিখেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী আকবর মোড়ক উন্মোচন করেন। কৃষি অনুষদের সম্মেলন কক্ষে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন আফজাল হোসেন। বইটিতে দেশে উৎপাদিত সব ফসলের বীজবাহিত রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকার এবং সুস্থ বীজ উৎপাদনের পদ্ধতি বিষয়ে সচিত্র প্রতিবেদন রয়েছে।