প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেট অঞ্চলে ৭০০ বছর আগে চালু হয়েছিল ‘নাগরী লিপি’। এ লিপিতে রচিত হয়েছে অসংখ্য আখ্যান। বর্তমানে বিলুপ্তপ্রায় এ লিপি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নাগরী লিপি’ শীর্ষক একটি ব্যাগ বাজারে এনেছে দেশি পোশাকের বিপণনপ্রতিষ্ঠান ‘ষড়্ঋতু’। গতকাল রোববার দুপুরে নগরের লামাবাজার এলাকায় ব্যাগের মোড়ক উন্মোচন করেন শিক্ষক এ জামান। এ সময় সাংবাদিক আল-আজাদ, ছাত্রলীগের সাবেক নেতা শাহানারা ইয়াসমিন, নাট্যকর্মী সুপ্রিয় দেব, অরূপ বাউল, ষড়্ঋতুর প্রধান পরিচালন কর্মকর্তা হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।