মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার ভিটামিন ও খনিজ সমৃদ্ধ গুড হেলথ-পুষ্টি চালের মোড়ক উন্মোচন করা হয়েছে। সকালে সিরাজগঞ্জের অফিসার্স ক্লাব মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। আর এস ফুডসের আয়োজনে জেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন শাহজাহান আলী, জেলা খাদ্যনিয়ন্ত্রক জহুরুল ইসলাম খান, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আঞ্চলিক কার্যালয়ের প্রধান আবদুস সোবাহান, প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান এবং আর এস ফুডসের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন।