প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলার অর্থনৈতিক শুমারি ২০১৩-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ইকোনমিক সেনসেশন ডিস্ট্রিক্ট রিপোর্ট চাঁদপুর শিরোনামে ৫১৬ পৃষ্ঠার চাররঙা বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল। এ সময় এক সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহাদাত হোসেন, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. আরিফ হোসেন প্রমুখ।