মৌচাকে ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৌচাক এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় গতকাল শুক্রবার বিকেলে আগুন লাগে। এতে ওই তলায় থাকা একটি কোচিং সেন্টারের শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রসহ কিছু আসবাব পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মৌচাকের লিলি প্লাজার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।