মৌন মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের জানমালের নিরাপত্তা ও মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার জামালপুরে কর্মরত সাংবাদিকেরা শহরে মৌন মিছিল বের করেন। পরে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা মৌন মিছিল বের করেন। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুরের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সাংবাদিকদের জানমালের নিরাপত্তা ও মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর প্রতিনিধি|