মৌলভীবাজার ও শেরপুরে রথযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুর, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে গতকাল রোববার রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার মদন মোহন জিউর আখড়া থেকে রথযাত্রা বের হয়।
রথটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের জগন্নাথ দেবের আখড়া থেকে রথযাত্রা বের হয়। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উদ্বোধন করেন।
গতকাল দুপুর ১২টায় শেরপুর শহরের নয়আনী জমিদার বাড়ির ঐতিহ্যবাহী পুষ্পরথটি বিপুলসংখ্যক হিন্দু পুণ্যার্থী গোপাল বাড়ি মন্দির থেকে নয়আনী বাজারের কালীবাড়ি মন্দির পর্যন্ত টেনে নিয়ে যান।