মৌলভীবাজার ও সিলেটে বজ্রপাতে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গতকাল রোববার সকালে দুজন ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন মারা গেছেন।
দক্ষিণ সুরমার একটি হাওরে বজ্রপাতে মারা যাওয়া ওই দুজন হলেন খামারমালিক আলী হোসেন (২৮) ও কর্মচারী রাজু আহমদ (১৪)। আলী হোসেন মানিকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসীর বরাত দিয়ে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, সকাল সাড়ে নয়টার দিকে ওই দুজন খামারের হাঁস পার্শ্ববর্তী একটি হাওরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এদিকে শ্রীমঙ্গল উপজেলায় নিজ বাড়ির কাছে বজ্রপাতে আবদুল আলী (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। গতকাল সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।