মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে নাগরিকদের উপস্থিতিতে ৫৫ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৪০৫ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র ফয়জুল করিম ময়ূন। বাজেটে সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রণধীর রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পৌরসভার সচিব সৈয়দ মো. আবুজর গিফরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মনবীর রায়, আয়াছ আহমদ, নাহিদ হোসেন, স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ শহরের গণমান্য ব্যক্তিরা। বাজেট ঘোষণাকালে মেয়র বলেন, এ অর্থবছরে নতুন কোনো করারোপ করা হয়নি। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর নাগরিক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, মো. আবদুল খালেক প্রমুখ।