মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের দুই দিনব্যাপী ২৫তম জেলা সম্মেলন উপলক্ষে গতকাল দুপুরে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয় l  ছবি: প্রথম আলো
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের দুই দিনব্যাপী ২৫তম জেলা সম্মেলন উপলক্ষে গতকাল দুপুরে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

মৌলভীবাজারে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের দুই দিনব্যাপী ২৫তম জেলা সম্মেলন। গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লুনা নূর।
উদ্বোধন শেষে সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে মৌলভীবাজার শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
এরপর শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক অরিজিৎ রায় সাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রিতা, কেন্দ্রীয় সংসদের সদস্য রইসুজ্জামান ও মাহমুদা খাঁ। আরও বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রশান্ত দেব, সংগঠনের সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশগুপ্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি স্বপন দেবনাথ, জেলা সংসদের সাংস্কৃতিক সম্পাদক মনশ্রী জুঁই প্রমুখ।