মৌলভীবাজারে নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তাহমিনা বেগম (১৩) নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে। গতকাল রোববার উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাহমিনা গোবিন্দপুর গ্রামের আতাউর রহমানের মেয়ে। সে স্থানীয় সোনাপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তাহমিনা গতকাল সকালে বাড়ির পাশের মুনিয়া নদীতে কাপড় ধুতে যায়। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নদী থেকে বেলা একটার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।