মৌলভীবাজারে প্রথমা ও বেঙ্গলের বইমেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে আজ মঙ্গলবার থেকে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

আজ বিকেল চারটায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এ বইমেলার উদ্বোধন করবেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান। লেখক, পাঠক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা বইমেলায় সার্বিক সহায়তায় রয়েছেন। বইমেলা ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত।

মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই এবং ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রি হবে। ২৫ শতাংশ কমিশনে বিক্রি হবে দেশের অন্যান্য প্রকাশনীর বই। এ ছাড়া ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ টাকায়।