মৌলভীবাজারে মেধাতালিকায় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান
এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলায় পাসের হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ। এ জেলায় ১৫ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭৭৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫৬ জন।
এ ছাড়া, সিলেট শিক্ষা বোর্ডে মেধাতালিকায় সেরা ২০টির মধ্যে মৌলভীবাজার জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে৷
শ্রীমঙ্গলের দি বার্ডস রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ দশম, জেলা সদরের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল ১২তম, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় ১৩তম, রাজনগর আইডিয়াল স্কুল ১৭তম ও মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৯তম স্থান অধিকার করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ২২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলে ৮২ জনের সবাই উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৯২ জনের মধ্যে ১৮৫ জন উত্তীর্ণ। জিপিএ-৫ ৪৩ জন। রাজনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের ৮৭ জনের ৮৭ জনই উত্তীর্ণ। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।